সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
শিল্প ও সাহিত্য

মাহাবুবা লাভীনের কবিতা

Silk City১৩ জুন ২০২৪১ মিনিট পড়া
মাহাবুবা লাভীনের কবিতা

‘ভালোবাসি’ কেবল শব্দ নয়

‘ভালোবাসি’ কেবল কোনো শব্দ নয়
একটি পোষা পাখি
রোজ ও উড়ে যেতে ছটফট করে
ওর গন্তব্য কেবল একটাই
তোমার হৃদয়

প্রতিদিন ওকে ছেড়ে দিই
ও ওর গন্তব্যে গিয়ে
ফের আসে ফিরে

এভাবে
রোজ এভাবে
পাখিটি উড়ে যায়
পাখিটি ঘুরে আসে
তোমার হৃদয় ছুঁয়ে
আমার হৃদয়ের কাছে

পাথর

তুমি আর আমি
দুটো পাথর
মধ্যবর্তী দূরত্ব রেখে পড়ে আছি
অন্ধকূপের ভেতর

আর কত!

চলো, ঘষা লেগে জ্বলে উঠি
আদিম আলোর মত।

পিতৃপুরুষ

একটি গাছ
তার কিছু পাতা ঘুমোচ্ছে মাটির বুকে
ফোটা ফুল কেউ দিয়েছে গুঁজে প্রেয়সীর চুলে
কিছু ডালে পাখি গড়েছে আবাস
কিছু ডাল ছাদখুঁটি হয়েছে কারো ঘরে
গাছটি মরে গেছে, মরে গেছে বলে
যারা করুণার জল ফেলে
তাদের দিকে তাকিয়ে আছে আরও কিছু সবুজ চারা
যারা মাটি ফুঁড়ে জেগেছে সেই গাছটির বীজে
গাছটিকে খুঁজে পাই এইসব সবুজের তলে…

গাছেরা মরে না
বেঁচে থাকে তাদের উত্তরবীজে