সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
শিল্প ও সাহিত্য

নাফিউল হকের কবিতা

Silk City১৩ জুন ২০২৪১ মিনিট পড়া
নাফিউল হকের কবিতা

বাজনা

বাজনার ভেতর বাজনা বসিয়ে
নিজেকে অতিক্রম করে
পৌঁছে যাই তোমার কাছে।

একবার পৌঁছালেই,
আমার সকল অসুখ সেরে যায়।

অন্ধকার

অন্ধকার পড়তে শিখিনি ঠিক
তবুও তোমাকে খুঁজে পেয়ে যাই।

তালুতে অন্ধকার এঁকে
একদিন অন্ধকার পড়তে শিখলাম।
আর তুমি শিখে গেলে পুড়তে।
আগুনপাঠ করতে করতে
একদিন তুমি ডুব দিলে জলে
আর আমি অন্ধকার পড়তে পড়তে
ডুব দিলাম তোমার ভেতর।

জাদুঘর

রাস্তায় হাঁটতে হাঁটতে
তোমার ছায়াকে ফুল মনে করে ছবি তুলি।

তারপর সেই ছবি টাঙিয়ে রাখি
আমার জাদুঘরে।