সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁয় অংশীজনদের অবহিতকরণ সভা

Silk City১২ জুন ২০২৪১ মিনিট পড়া
নওগাঁয় অংশীজনদের অবহিতকরণ সভা

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় অপরাজিতা প্রকল্পের ফলাফল সম্পর্কে স্থানীয় অংশীজনদের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ত্বাবধানে খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের “ফলাফল সম্পর্কে স্থানীয় অংশীজনদের অবহিতকরন সভা” অনুষ্ঠিত হয়।

জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি মোছা: রাহেলা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল করিম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি পারভীন আক্তার।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুনীর আলী আকন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ মাহমুদ হাসান, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব মোঃ ইলিয়াস তুহিন রেজা, তিলকপুর ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, কির্ত্তীপুর ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক। এছাড়াও জেলার শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ প্রতিনিধি, নওগাঁ সদর বদলগাছি ও রাণীনগর উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক” এর সভাপতি ও সাধারণ সম্পদকসহ অভিজ্ঞ অপরাজিতাবৃন্দ উপস্থিত ছিলেন।