সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

রাণীনগরে তিন পদে ২২ জনের মনোনয়নপত্র দাখিল

নিউজ ডেস্ক২ মে ২০২৪২ মিনিট পড়া
রাণীনগরে তিন পদে ২২ জনের মনোনয়নপত্র দাখিল
রাণীনগর প্রতিনিধি:
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে নওগাঁর রাণীনগর উপজেলায় তিন পদে মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।
রাণীনগর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলায় তিনটি পদে মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন।
চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, সাবেক এমপি আনোয়ার হোসেন হেলালের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বিএ, সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজিত কুমার সাহা এবং আসাদুজ্জামান পলাশ, মির মোয়াজ্জেম হোসেন, ইয়াকুব আলী প্রামানিক, আহসান হাবিব মিলন, গোলাম রাব্বানী ও আবাদপুকুর কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুষার বুলবুল, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, বড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রদ্যুত কুমার প্রামানিক এবং মামুন হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও বেদেনা বেগম, রুমা বেগম, মমতাজ বেগম সাথী এবং মর্জিনা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুম বলেন, মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (৫ মে) দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।