সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

সাপাহারে ঠান্ডা শরবত ও খাবার স্যালাইন বিতরণ

নিউজ ডেস্ক৩০ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
সাপাহারে ঠান্ডা শরবত ও খাবার স্যালাইন বিতরণ


সাপাহার প্রতিনিধি:
দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে তীব্র তাপদাহে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন যখন ওষ্ঠাগত ঠিক সে মহুর্তে বসুন্ধরা শুভ সংঘ এবং সাপাহার মুক্ত স্কাউট দল এর যোৗথ উদ্যোগে তৃষ্ণার্ত পথচারী ও ভ্যান চালকদের মাঝে ঠান্ডা শরবত, বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় সাপাহার জিরো পয়েন্টে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শামসুল আলম শাহ্ চৌধুরী, সহ-সভাপতি আকবর আলী, মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাইমা পারভিন, বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মনোয়ারুল হক, উপজেলা স্বাস্থ্য বিভাগের আর এম ও ডা: আলমগীর হোসেন, স্বাস্থ্য পরিদর্শক শওকত আলী প্রমুখ উপস্থিত থেকে এ শরবত ও পানি বিতরনের উদ্বোধন করেন।

পরে পর্যায় ক্রমে স্কাউট দলের সদস্যরা প্রায় ৫ শতাধিক তৃষ্ণার্ত দিনমজুর, রিক্সা-ভ্যানচালক ও পথচারীদের মাঝে ঠান্ডা শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।

দৈনিক কালের কন্ঠ সাপাহার প্রতিনিধি তছলিম উদ্দীন বলেন, কালের কন্ঠ শুভ সংঘ সব সময় ভালো কাজে সাবার পাশে থেকে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় তৃষ্ণার্তদের মাঝে ঠান্ডা শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।