সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নিয়ামতপুরে হিট স্ট্রোকে শিক্ষকের মৃত্যু 

নিউজ ডেস্ক২৭ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে হিট স্ট্রোকে শিক্ষকের মৃত্যু 
নিয়ামতপুর প্রতিনিধি: 
নওগাঁর নিয়ামতপুরে শাহাদাত হোসাইন (৪২) নামের এক মাদ্রাসা মৌলভীর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানা গেছে । শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে রাজশাহী মেডিকেলে নেওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়। তিনি উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামের মৃত বজরুক আমিনের ছেলে। এছাড়া তিনি বালাতৈড় দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী পদে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দরগাপাড়া জামে মসজিদে জুম্মার নামাজের আলোচনা ও খুতবা শেষে নামাজ পড়ান তিনি। নামাজ আদায় শেষে দরগাপাড়া সফুরা আজাদ শিশু সদনে উপস্থিত হলে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁর ইসিজি করান। মেডিকেল অফিসার মনিরুল হক তরফদার রিপোর্টে হার্ট অ্যাটাককের লক্ষণ পান। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রস্তুতি নেওয়ার মধ্যেই তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহববুল আলম বলেন, শাহাদাত হোসাইনের ডায়াবেটিসের মাত্রা বেশি ছিল। ইসিজিতে স্ট্রোকের প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। রাজশাহী মেডিকেলে প্রস্তুতি নেওয়ার মধ্যেই তাঁর মৃত্যু হয়।