সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস 

নিউজ ডেস্ক২৪ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস 
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে নওগাঁ সার্কিট হাউস থেকে একটি সচেতনতামূলক রালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর নওগাঁ সহকারী পরিচালক মোঃ মলিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মনির আলী আকন্দ, জেলা শিক্ষা অফিসার মো লুৎফর রহমান, সাবেক অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ  বিভিন্ন এনজিও, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় শব্দ দূষণের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।