সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁয় ত্রৈমাসিক সভা 

নিউজ ডেস্ক২৪ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
নওগাঁয় ত্রৈমাসিক সভা 
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় নাগরিক প্লাটফর্মের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক এক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের এটিম মাঠ সংলগ্ন ডেমক্রেসিওয়াচ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। যুব সমাজের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় রূপান্তরের কারিগরি সহায়তায় আস্থা প্রকল্পের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করছে ডেমক্রেসিওয়াচ।
সভায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার, রানী এনজিও চেয়ারম্যান ফজলুল করিম খাঁন, বিভিন্ন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, শিক্ষক, সংস্কৃতিককর্মী, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তি অংশগ্রহণ করে। এসময় ডেমক্রেসিওয়াচের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ ও সিনিয়র ফিল্ড অফিসার রিমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা উঠান বৈঠকের মাধ্যমে বিপথে যাওয়া যুবকদের সচেতন করে তাদের কাজে লাগিয়ে কিভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে এবং সমাজের বিভিন্ন জনকল্যাণকর কাজের মাধ্যমে বৈষম্য দূর করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেই বিষয়ে মতামত উপস্থাপন করা হয়।