সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

রাণীনগরে তীব্র গরমে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে তীব্র গরমে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে তীব্র গরমে অতিষ্ঠ রাস্তার রিক্সা-ভ্যান, টমটম ও অটোরিকশা শ্রমীক-চালকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমনের নির্দেশে রাণীনগরে এ পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

এদিন সদরের বিজয়ের মোড়, রেলওয়ে স্টেশন এলাকা, উপজেলা গোল চত্বরসহ বিভিন্ন রাস্তাঘাটে প্রায় এক হাজার শ্রমীক-চালকদের মাঝে এক বোতল করে বিশুদ্ধ খাবার পানি ও একটি করে খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

এ সময় বিশিষ্ঠ ব্যবসায়ী যুবনেতা মামুনুর রশিদ মামুন, খট্রেশ্বর রাণীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমু হক মাসুম, উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক নয়ন খাঁন, যুব নেতা রাকিবুল ইসলামসহ বেশ কিছু তরুন-যুবকরা এসব পানি ও খাবার স্যালাইন বিতরণে অংশ নেয়।

অটো চার্জার চালক সিদ্দিকুর রহমান বলেন, অতিষ্ঠ গরমে রাস্তায় বের হতে হয়েছে। তাছাড়াতো আর সংসার চলবেনা। কিন্তু এই গরমে তৃষ্ণা মেটাতে ও শরীর সুস্থ্য রাখতে এমন উদ্যোগ প্রশংসনীয়।