সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁয় কবি তিথি আফরোজের সাথে সাহিত্য আড্ডা 

নিউজ ডেস্ক২৩ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
নওগাঁয় কবি তিথি আফরোজের সাথে সাহিত্য আড্ডা 
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সাহিত্য পরিষদের উদ্যোগে কবির সাথে আড্ডা পর্ব ৩ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার(২২ এপ্রিল) রাতে শহরের ফুড প্যালেস রেস্টুরেন্টে এ আড্ডার আয়োজন করে স্থানীয় শিল্প- সাহিত্য বিষয়ক সংগঠন  নওগাঁ সাহিত্য পরিষদ। আড্ডায় মূল আলোচনায় ছিলেন শূন্য দশকের কবি তিথি আফরোজ।
এসময় সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার রবিন শীষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি কবি ও কথাসাহিত্যিক মনোয়ার লিটন, সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, কবি ও গল্পকার হাবিব রতন প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক চর্যাপদ গবেষক ও গল্পকার আশরাফুল নয়ন।
আড্ডায় কবি তিথি আফরোজের সাহিত্যকর্ম ও ব্যাক্তিজীবন তুলে ধরে আলোচনাসহ কবির রচিত কবিতা পাঠ করেন কবি অনিন্দ্য তুহিন, রফিক বকুল, মারিয়া নূর, রোকেয়া শাকিলা, আসলাম হোসেন, স্বপ্না মুনি, মোহাম্মদ নাসির, আবু রেজা, শহিদুল ফেরদৌস প্রমূখ।
পরে নওগাঁ সাহিত্য পরিষদের পক্ষ থেকে কবিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।