সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা 

নিউজ ডেস্ক২২ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা 
নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে আসফি মেহেনাজ (১৮) নামে একাদশ শ্রেণির এক কলেজ পড়ুয়া ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (২২ জুলাই) সকালে উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকায় সাইদুর রহমানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আসফি মেহেনাজ মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হাটুর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে এবং নিয়ামতপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, পড়াশোনার সুবাদে নিয়ামতপুরে ভাড়া বাসায় একই এলাকার দুজন মিলে একরুমে বসবাস করতো। আসফি মেহেনাজের রুমমেট সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে সকাল ৭ টার দিকে রুম থেকে বের হয়ে যায়। প্রাইভেট শেষে ১০ টার দিকে রুমে ফিরে এসে বন্ধ দরজা না খুললে বাড়িওয়ালাকে জানান। বাসার মালিক থানা পুলিশকে জানালে পুলিশের উপস্হিতিতে দরজা ভেঙে রুমের ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় আসফি মেহেনাজকে।
তবে সঠিক কি কারণে এমন আত্মহত্যার ঘটনা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাইদুল ইসলাম।
তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
#২২ এপ্রিল ২০২৪ ইং