সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

রাণীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৮ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দপ্তর প্রঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রাণিসম্পদ দপ্তর প্রঙ্গনে ৩০টি প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল বসানো হয়। অনুষ্ঠান শেষে খামারীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফি ফয়সাল তালুকদার। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠুসহ অনেকেই।

এছাড়া প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা পাণিসম্পদ দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার খামারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।