সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নিউজ ডেস্ক১৭ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া


আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করা হয়েছে।  বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য অ্যাড. ওমর ফারুক সুমন। উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি জহুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম, সম্রাট হোসেন, নাজিম উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, এস এম মঞ্জুরুল আলম, তোফাজ্জল হোসেন , বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারের বিভিন্ন দপ্তরের অফিসার, স্কুল-কলেজের শিক্ষক, সুশিল সমাজের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়।