সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নববর্ষে রাণীনগরে মঙ্গল শোভাযাত্রা

নিউজ ডেস্ক১৪ এপ্রিল ২০২৪১ মিনিট পড়া
নববর্ষে রাণীনগরে মঙ্গল শোভাযাত্রা

রাণীনগর প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩১ বরণে নওগাঁর রাণীনগরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এ্যাড. ওমর ফারুক সুমন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু। এছাড়া রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, উপজেলা পরিষদের ভাইস জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগমসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষ উপলক্ষে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।