সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাইয়ে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০২৪১ মিনিট পড়া
আত্রাইয়ে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি সভা


আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি মূলক সভা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ অ্যাড. ওমর ফারুক সুমন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ওসি জহুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি উত্তাল মাহমুদ, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম, নাজিম উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, আফজাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সারাদেশের ন্যায় বাঙালীর ঐতিহ্য বজায় রেখে সকাল আটটায় মঙ্গল শোভাযাত্রা, লাঠি খেলা, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিন ব্যাপী গ্রাম বাংলার কৃষ্টি-কালচার সমৃদ্ধ বৈশাখী মেলার সিদ্ধান্ত হয়। এর আগে ব্যাংকার, এনজিও, আইনশৃঙ্খলা, সন্ত্রাস ও নাসকতা বিষয়ে সভা হয়। পরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।