সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

নওগাঁয় কেজিতে তিন টাকা বেড়েছে চালের দাম

নিউজ ডেস্ক২৩ মার্চ ২০২৪২ মিনিট পড়া
নওগাঁয় কেজিতে তিন টাকা বেড়েছে চালের দাম

নওগাঁ প্রতিনিধি :
খুচরা চাল ব্যবসায়ী মো. আনিছুর রহমান বলেন, রমজানের শুরু থেকে চালের বেচাকেনা একদম কম। আমি প্রতিদিন ৪ থেকে ৫ বস্তা চাল বিক্রি করতাম। কিন্তু রমজানের দিন থেকে একদিনও এক বস্তা চাল বিক্রি করতে পারিনি। মোকামগুলো থেকেই বেশি দামে কিনতে হচ্ছে চাল। ফলে এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।

চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার জানান, বর্তমানে কৃষকের ঘরে ধান নেই, ফলে হাটগুলোতে ধানের চাহিদার তুলনায় আমদানি কম। ফলে একটি মিল চালাতে যে পরিমাণ ধানের প্রয়োজন সেটি পাচ্ছে না মিলাররা। অন্যদিকে পরিবহন শ্রমিক এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রভাবে বেড়েছে উৎপাদন খরচ। সব মিলিয়ে প্রভাব পড়েছে ধান-চালের দামে।

তবে ব্যবসায়ীদের সঙ্গে একমত নয় কৃষকরা। তাদের দাবি এই মুহূর্তে ধান নেই কৃষকের ঘরে। চাষিদের মাঠ থেকে ধান তুলে মজুদ করার কোনো সুযোগ থাকে না। কারণ ধান তুলেই বিক্রি করতে হয়, কারণ সেই টাকায় শ্রমিকের মজুরি দিতে হয়, স্যার কীটনাশকের দাম দিতে হয় এছাড়াও সংসার খরচ রয়েছে। ফলে কৃষকরা কোনোদিনই ধান মজুদ করতে পারে না। কিছু ব্যবসায়ী ভরা মৌসুমে চাষিদের কাছ থেকে কম দামে ধান কিনে মজুদ রেখেছিল। সেগুলোই এখন বাজারে বিক্রি করছে বেশি দামে।