সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

সিংড়ার চামারী আশ্রয়ণের ১৮ ঘর পুড়ে ছাই ২০ লক্ষাক্ষিক টাকা ক্ষতি

নিউজ ডেস্ক২১ মার্চ ২০২৪২ মিনিট পড়া
সিংড়ার চামারী আশ্রয়ণের ১৮ ঘর পুড়ে ছাই ২০ লক্ষাক্ষিক টাকা ক্ষতি


সিংড়া প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় অগ্নিকান্ডে আশ্রয়ণ প্রকল্পের ১৮ টি টিনসেড ঘর-বাড়ি পুড়ে গেছে। এর মধ্যে দশটি ঘর সম্পূর্ণ ও ৮টি আংশিক পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার চামারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চামারী (আদর্শ গ্রাম) আশ্রয়ণ প্রকল্পে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিছে অবস্থান করছেন।

সিংড়া ফায়ার সার্ভিস স্ট্রেশনের লিডার কামরুজ্জামান জানান, মুঠোফোনে আগুনের সূত্রপাতের খবর পেয়ে নাটোর ও সিংড়ার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে দশটি টিনসেড ঘর সম্পূর্ণ ও ৮ টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে নগদ ৪ লাখ টাকা সহ দুটি গরু ও আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শক সার্টিকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা ও পূণর্বাসনের আশ্বাস দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল হাসান, ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবীব রুবেল, পিআইও আল আমিন সরকার।

ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, আপাতত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শুকনো খাবার ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরো সহায়তা করা হবে।