সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

রাণীনগরে কীটনাশক দোকানে দুর্ধর্ষ চুরি

নিউজ ডেস্ক২০ মার্চ ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে কীটনাশক দোকানে দুর্ধর্ষ চুরি

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে একটি কীটনাশক ঔষধের দোকানের তালা ভেঙে, দেয়ালের ইট খুলে ও দরজা ভেঙে দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই দোকান থেকে চোরেরা প্রায় সাড়ে ৬ লাখ টাকার বিভিন্ন মালামাল (ঔষধ) চুরি করে নিয়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার গহেলাপুর বাজারে রুপক ট্রেডার্স দোকানে এ ঘটনা ঘটে।

দোকানের মালিক গহেলাপুর গ্রামের গোলাম রাব্বানী বলেন, তিনি ও তার ছোট ভাই রায়হান মিলিতভাবে দোকানটি পরিচালনা করে আসছিল। রায়হানের স্ত্রীর প্রসবজনিত কারনে দুই ভাই নওগাঁ একটি চিকিৎসালয়ে থাকায় দোকানে কেউ ছিলেন না। বুধবার সকাল ১০টার দিকে দোকানে গিয়ে দেখতে পান দোকানের প্রায় সাড়ে ৬ লাখ টাকার বিভিন্ন কীটনাশক ঔষধ চুরি হয়ে গেছে। তিনি বলেন, চোরেরা দোকানের গেটের তালা ভেঙে, পেছনের ওয়ালের ইট খুলে এবং একটি দরজা ভেঙে চুরি করেছে। এ ঘটনায় বুধবার থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।