সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

রাণীনগর প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মাট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও রাণীনগর দুর্যোগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়নে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। এরপর পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়েছে। পরে পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত হয়।

রাণীনগরের ইউএনও উম্মে তাবাসসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের পিন্টু প্রমুখ।