সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

মহাদেবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২৪১ মিনিট পড়া
মহাদেবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


মহাদেবপুর প্রতিনিধি:
“দুর্যোগের প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও’র সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু, মহাদেবপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু প্রমুখ।

এর আগে একটি র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।