সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নিয়ামতপুরে ৮ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নিউজ ডেস্ক৯ মার্চ ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে ৮ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব


নিয়ামতপুর প্রতিনিধি :
নওগাঁর নিয়ামতপুরে পণ্যবাহী ট্রাক, সবজির পিকআপ, ভটভটি ও পন্যবাহী অটোরিকশার গতিরোধ করে চাঁদাবাজি করার সময় ৮  চাঁদাবাজকে গ্রেপ্তার করছে র‌্যাব-৫ ।

শুক্রবার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার খড়িবাজার বাজারের চৌবাড়িয়া- নিয়ামতপুর-নাচোল তিনমাথা মোড় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নিয়ামতপুর উপজেলার সাদাপুর গ্রামের  মোঃ মামুনুর রশিদ (৩৮),  মোঃ আনোয়ার হোসেন (২৮),  মোঃ রাশেদুল ইসলাম (২৬), মোঃ সাগর ইসলাম (২৪), মোঃ রুবেল (২৪), মোঃ রমজান আলী (৪০); করিমপুর গ্রামের মোঃ মিঠুন (২৫) এবং নওগাঁ সদরের জোকাবিল গ্রামের মোঃ খোকন (৩৬)। তাদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা দিয়েছে র‌্যাব।

আজ শনিবার  র‌্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য  জানানাো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকার জনসাধারণের চলাচলের প্রধান সড়কে পন্যবাহী ট্রাক, সবজির পিকআপ, ভটভটি ও পণ্যবাহী অটো রিকশা হতে স্থানীয় প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা তুলে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। র‌্যাব-৫ এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ ঘটনায়  নিয়ামতপুর থানায় মামলা রুজু করা হয়েছে।