সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস পালিত

নিউজ ডেস্ক২ মার্চ ২০২৪১ মিনিট পড়া
নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস পালিত
নিয়ামতপুর প্রতিনিধি:
‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলারয় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে  সংক্ষিপ্ত র‍্যালী ও উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইমতিয়াজ মোরশেদ। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশারফ। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে  ৫ জন নতুন ভোটারের বায়োমেট্রিক গ্রহণ করা হয় এবং  প্রত্যেককে একটি করে চারা গাছ উপহার দেওয়া হয়।