সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

রাণীনগরে মহিলা লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে মহিলা লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা মহিলা আওয়ামী লীগ। বিকাল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক চাঁদ আক্তার পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, মহিলা আওয়ামীলীগ নেত্রী স্বর্ণা প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।