সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নিয়ামতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০২৪২ মিনিট পড়া
নিয়ামতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 
নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে। মঙ্গলবার দিবাগত রাত ১২.০১ মিনিটে নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় মাঠে  অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
শহীদ মিনারে সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, নিয়ামতপুর থানা পুলিশ, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, নিয়ামতপুর প্রেসক্লাব, নিয়ামতপুর মানবাধিকার , বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে আলোচনা করেন অতিথিরা। এছাড়াও দিবসটি পালনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ।
এছাড়াও চৌরাপাড়া ফাজিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে প্রভাতফেরির আয়োজন করা হয়। প্রভাতফেরিতে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।  প্রভাতফেরি শেষে চৌরাপাড়া সরকারি প্রাথমিকবিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।