সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

রাণীনগরে সরকারি ভিডব্লিউবি’র ৪৪ বস্তা চাল জব্দ

নিউজ ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে সরকারি ভিডব্লিউবি’র ৪৪ বস্তা চাল জব্দ

রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে সরকারি ভিডব্লিউবি’র ৪৪ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দের পর চালগুলো তিনটি এতিমখানা-মাদ্রাসায় বিতরণ করে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের পাশে একটি ক্লাবঘর থেকে চালগুলো জব্দ করেন রাণীনগরের ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম।

ইউএনও জানান, সোমবার সকাল থেকে উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের ভিডব্লিউবি’র কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় অসাধু কিছু ব্যবসায়ী ওইসব সুবিধাভোগীদের কাছ থেকে সরকারি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ চাল কিনে এনায়েতপুর ক্লাবঘরে মজুদ করে রাখেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি। অভিযানে ওই ক্লাবঘর থেকে ৪৪ বস্তা (প্রায় ২২শ’ কেজি) চাল জব্দ করা হয়। এ সময় চাল ব্যবসায়ী কাউকে পাওয়া যায়নি। পরে জব্দকৃত চালগুলো তিনটি এতিমখানা-মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

অভিযানে সময় রাণীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, কাশিমপুর-মিরাট ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. আল হেলাল প্রামানিক উপস্থিত ছিলেন।