সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

আত্রাইয়ে ইটভাটার লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
আত্রাইয়ে ইটভাটার লাখ টাকা জরিমানা
নওগাঁ প্রতিনিধি: 
নওগাঁর আত্রাইয়ে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় একটি ইটভাটাকে এক লাখ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস।
জরিমানাকৃত প্রতিষ্ঠানটির নাম মেসার্স ও.এস.বি. ব্রিকস।
জানাগেছে, আত্রাই উপজেলার বিষ্ণুপুর এলাকায় পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিল মেসার্স ও.এস.বি. ব্রিকস। পরিবর্তীতে পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে ওই ভাটায় দুপুরে অভিযান পরিচালনা করা হয়। এসময় আত্রাই উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাসের নেতৃত্বে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায়  ভ্রাম্যমান আদালতে মেসার্স ও.এস.বি. ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার।
এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া সহ আত্রাই থানার পুলিশ সদস্য। বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।