সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

রাণীনগরে ময়লার ভাগাড় পরিষ্কার

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
রাণীনগরে ময়লার ভাগাড় পরিষ্কার
রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে আবারও ময়লার ভাগাড় পরিষ্কার করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের বটতলীতে মেইন সড়কের পাশে বিডি ক্লিন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ময়লার ভাগাড় পরিষ্কার কাজ করেন।

পরিষ্কার অভিযানে বিডি ক্লিন ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ২০ জন অংশগ্রহণ করে। এর আগে গত শুক্রবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়্যারম্যান প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদের উদ্যোগে এ পরিষ্কার অভিযান শুরু করা হয়।

জানা গেছে, রাণীনগর বাজারের আঞ্চলিক মহাসড়কের ধারে, বটতলীসহ বাজারের বেশ কয়েটি স্থানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয়রা ময়লা আবর্জনা ফেলে এসব জায়গা ময়লার ভাগাড়ে পরিণত করেছেন। আসাদুজ্জামান আসাদের উদ্যোগে এসব ময়লার ভাগাড় পরিষ্কার করছে বিডি ক্লিনসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। পরিষ্কার কাজে আসাদ নিজেও অংশগ্রহণ করেন।

আসাদুজ্জামান আসাদ বলেন, রাণীনগর শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের সবার দায়িত্ব। মানুষ রাস্তা দিয়ে চলাচলের সময় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যায়। তাই প্রতি শুক্রবার নিজ উদ্যোগে বিডি ক্লিন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সহযোগীতায় এসব ময়লার ভাগাড় পরিষ্কার কাজ করা হচ্ছে। আগামীতে বাজারের অন্য ময়লার ভাগাড়গুলো পরিষ্কার করা হবে।