সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

মান্দায় থেকে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক৮ ফেব্রুয়ারি ২০২৪২ মিনিট পড়া
মান্দায় থেকে পুলিশ কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

চাঞ্চল্যকর পুলিশ কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি বাবুল হোসেনকে (৪৫) নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-২ এর একটি অভিযানিক দল। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যম বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তার বাবুল হোসেন নওগাঁ সদর উপজেলার চকবিরাম গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। অন্যদিকে নিহত পুলিশ কর্মকর্তা নীলফামারী জেলায় ডিএসসিতে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত পুলিশ কর্মকর্তা কাজের সুবাদে ২০২৩ সালের ৩ অক্টোবর রাজশাহী জেলা আদালতে সাক্ষ্য দিতে যান। সাক্ষ্য প্রদান শেষে তিনি ও তাঁর বন্ধু মোটরসাইকেলযোগে নিজ বাড়ি দিনাজপুরের ফুলবাড়িতে যাচ্ছিলেন।

পথে বিরামপুর সরকারি কলেজ সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা নওগাঁগামী ফারুক পরিবহন নামের একটি বাসের ধাক্কায় তাঁরা গুরুতর আহন হন। স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষনা করেন।

পরবর্তীতে নিহত পুলিশ কর্মকর্তার বাবা বাদি হয়ে বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প ও র‌্যাব-২ এর যৌথ অভিযানিক দল আসামিকে গ্রেপ্তারের জন্য তৎপর হয়। কিন্তু আসামি বাবুল হোসেন প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকার চেষ্টা অব্যাহত রাখে।

অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোরে নওগাঁ জেলার মান্দা থানা এলাকা থেকে আসামি বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি বাবুল হোসেনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে।