সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

আত্রাইয়ে অগ্নিকান্ড, প্রায় অর্ধ লাখ টাকার ক্ষতি

নিউজ ডেস্ক২ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
আত্রাইয়ে অগ্নিকান্ড, প্রায় অর্ধ লাখ টাকার ক্ষতি


আত্রাই প্রতিনিধি :
নওগাঁর আত্রাই উপজেলার নওদুলী বাজারে অগ্নিকান্ডে একটি হোটেলের গুদামঘর পুড়ে প্রায় ৫৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার নওদুলি বাজারের ‘ভাই ভাই হোটেল’ এর নিচের গুদাম ঘরে হঠাৎ করে আগুন লাগে। সংবাদ পেয়ে আত্রাই উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয় জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে।

উপজেলা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মো. ময়নুর রহমান বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, গুদামঘরে হোটেলের বিভিন্ন মালামাল রাখা ছিল, ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাতের কারণে প্রায় ৫৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।