সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

নওগাঁ বার এসোসিয়েশনের সভাপতি বাচ্চু, সম্পাদক ফিরোজ

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
নওগাঁ বার এসোসিয়েশনের সভাপতি বাচ্চু, সম্পাদক ফিরোজ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা এডভোকেট বার অ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি আলহাজ ররফিকুল ইসলাম বাচ্চু ও মোস্তাফিজুর রহমান ফিরোজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল ১১ থেকে একটানা বিকেল ৩ টা পর্যন্ত আইনজীবী সমিতির মিলনায়তনে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ১০ টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খান পিটু ১৫ সদস্যর কমিটি ঘোষণা করেন।

কমিটির সদস্যরা হলেন- সহসভাপতি পদে দেওয়ান মাহবুব আলী (সুজা) ও মোঃ ময়েন ‍উদ্দীন প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক প্রশাসন পদে মোঃ রেজাউল করিম-১ (ঝন্টু),সহ-সাধারণ সম্পাদক লাইব্রেরী পদে মোঃ রেজাউল করিম-২, সহ-সাধারণ সম্পাদক আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি পদে মোঃ আশরাফুদ্দৌলা (নয়ন)।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোঃ তারেক হোসাইন, এস.এম জোবায়ের, শিরীন সুলতানা (রুমকি), মমিরুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, মোঃ আতিকুর রহমান, মোঃ আলিনুর ইসলাম (আপন) এবং মোঃ সাজেদুর রহমান-৩(পরাগ)।