সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার উন্নয়নের রূপকার ও বরেন্দ্র অঞ্চলের সমৃদ্ধির পথিকৃৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী পরিষদ সচিব মরহুম এম.মহবুবউজ্জামান এর ৯ম মৃত্যু বার্ষিকী ও স্মরণসভা শুক্রবার বিকেল ৫টায় উপজেলার জিরো পয়েন্টে স্বাধীনতার মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
মহবুবউজ্জামান স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত ও পরিষদের আহবায়ক প্রফেসর ইসমত ইনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরন সভায় মরহুমের জীবনি নিয়ে বক্তব্য প্রদান করেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ,ডা: ময়নুল হক দুলদুল,অধ্যক্ষ আব্দুন নুর, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব, সাপাহার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, বর্তমান অধ্যক্ষ আবু এরফান, উপজেলা সুজনের সভাপতি নুরুল হক মাস্টার, মোতাহার চৌধুরী প্রমূখ বক্তব্য প্রদান করেন।
মরহুম মহবুবউজ্জামান তৎকালীন এরশাদ সরকারের শাসনামলে মন্ত্রী পরিষদ সচিব থাকাকালে সাপাহার উপজেলার ব্যাপক উন্নয়ন করেন। সাপাহারবাসী তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং প্রতিবছর তার মৃত্যু দিবস পালনের মধ্য দিয়ে মহুমের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে থাকেন।
স/শ











