সাপাহার প্রতিনিধি:
“মাদক কারো বন্ধু নয়, আসুন মাদক প্রতিরোধ করি” এই স্লোগান কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিভিন্ন ধরনের নেশার কুফল সম্পর্কে সচেতন করতে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। সকালে পথচারী, যুবসমাজ, স্কুল-কলেজের শিক্ষার্থী, রিক্সা-ভ্যান,বিভিন্ন যানবাহণের চালক ও পথচারী সহ সর্বস্থরের জনগণের মধ্যে এ লিফলেট বিতরণ করা হয় ।
বুধবার দুপুরে সাপাহার থানা পুলিশের উদ্যোগে প্রায় ১ হাজার লিফলেট বিতরণের লক্ষমাত্রা নিয়ে সদরের জিরোপয়েন্ট, ওয়াল্টন মোড়, তিলনা মন্ডল মোড়, গোস্তহাটির মোড়, বাসস্ট্যান্ড, হাসপাতাল মোড়, খঞ্জনপুর বাজার, নিশ্চিন্তপুর মোড়, আশড়ন্দ বাজার, দিঘীরহাট বাজার এলাকা সহ বিভিন্ন স্থানে এসব লিফলেট বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত মাদকের বিরোদ্ধে “জিরো টলারেন্স” নীতির সফল বাস্তবায়নে পুলিশ বিভাগের প্রতিটি সদস্য অঙ্গিকারবদ্ধ সেই পদক্ষেপের অংশ হিসেবে এই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেটে উল্লেখ করা হয়েছে মাদকসেবী, পরিবহনকারী, ব্যবসায়ী, ও গডফাদার-অশুভ মহামারির এই রাহুগ্রাস থেকে অর্থনৈতিক ভাবে ফলভোগী ও লাভবান প্রতিটি ব্যক্তির বিরুদ্ধে পুলিশের এই হুঁশিয়ারী ।
স/শ










