সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

মান্দায় অলিম্পিক কোম্পানীর কর্মচারীকে জিম্মী করে মোটরসাইকেল ছিনতাই

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মান্দায় অলিম্পিক কোম্পানীর কর্মচারীকে জিম্মী করে মোটরসাইকেল ছিনতাই

নিজস্ব প্রতেবেদক, নওগাঁ:

নওগাঁর মান্দায় দিনের বেলা অলিম্পিক কোম্পানীর কর্মচারীকে জিম্মী করে একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার নামক স্থান থেকে বুধবার বিকেল সাড়ে ৪টায় আব্দুল মজিদ শেখের ১১০সিসির টিভিএস মেট্রো প্লাস মোটরবাইকটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আব্দুল মজিদ বগুড়া জেলার কাহালু উপজেলার মুরইল গ্রামের সামসুল হক শেখের ছেলে।

এ ব্যাপারে আব্দুল মজিদ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, অলিম্পিক কোম্পানী কর্তৃক প্রদত্ত একটি টিভিএস লাল রংয়ের বাইক নিয়ে অর্ডার কাটার জন্য সতীহাট যাওয়ার পথে ভোলাবাজার নামক স্থানে অজ্ঞাত নামা ৫জন লোক একটি সাদা মাইক্রোবাস দিয়ে পথ রোধ করে। ৪ জন তাকে ধরে মাইক্রোবাসে তোলে এবং অপর জন মটর বাইক নিয়ে রাজশাহীর দিকে চলে যায়। রাজশাহীর মৌগাছি এলাকায় মেইন রোডে তাকে মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে চলে যায়।

 

মান্দা থানার অফিসার ইনর্চাজ আনিছুর রহমান বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

স/শ