সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
দুর্ঘটনা

মোহনপুরে গরু বোঝাই ভুটভুটির ধাক্কায় নারী নিহত

নিউজ ডেস্ক১৯ জুলাই ২০২৩১ মিনিট পড়া
মোহনপুরে গরু বোঝাই ভুটভুটির ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর মোহনপুরে গরুবাহী ভুটভুটির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ২টার দিকে রাজশাহী হতে নওগাঁ মহাসড়কের মৌগাছী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মরিয়াম বেগম (৭০)। তিনি রাজশাহী নগরীর সপুরা এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী। খবর পেয়ে মোহনপুর থানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরিয়ম বেগম মোহনপুর উপজেলার বাটুপাড়া এলাকায় তার ধর্মছেলে শফিকুল ইসলামের বাড়িতে যাচ্ছিলেন। তিনি মোহনপুর মৌগাছি বাজারে গিয়ে নামেন। এসময় রাজশাহী সিটিহাট থেকে গরু নিয়ে মোহনপুর হাটের দিকে যাচ্ছিল একটি ভুটভুটি। গাড়ি থেকে নামা মাত্র মরিয়ম বেগমকে গরু বোঝাই ওই ভুটভুটি ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।