সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
দুর্ঘটনা

নাটোরে সড়ক দুর্ঘটনায় রাজশাহীর নৌ সেনা নিহত

নিউজ ডেস্ক১৩ জুলাই ২০২৩২ মিনিট পড়া
নাটোরে সড়ক দুর্ঘটনায় রাজশাহীর নৌ সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক :

নাটোরে ট্রাকের ধাক্কায় এম রুবেল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী এক নৌ সেনা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে নাটোর-ঢাকা-পাবনা মহাসড়কের গাজিরবিল এই দুর্ঘটনাটি ঘটে। নিহত এম রুবেল ইসলাম মোটর সাইকেল চালিয়ে বনপাড়া থেকে নাটোরের দিকে আসছিলেন।

নিহত রুবেল ইসলাম রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রামের নাজিমুদ্দিনের ছেলে ও বাংলাদেশ নৌ বাহিনীর খুলনা নৌ ঘাটিতে মিউজিশিয়ান পদে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি।

ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নৌসেনা এম রুবেল মোটর সাইকেল চালিয়ে নাটোর থেকে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে গাজিরবিল এলাকায় বিপরীত দিক থেকে আসা বেপোরোয়ার গতির একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট ০২-০৬৫২) মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে সড়কের ধারে গাছের সাথে ধাক্কা খায়।

এতে মোটরসাইকেল চালক মহাসড়কের ওপর ছিকটে পড়ে এবং মোটর সাইকেলটি দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী নৌসেনা এম রুবেল হোসেন মারা যান।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেলও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহত ব্যক্তি এম রুবেল ইসলাম একজন নৌ সদস্য।

তার কাছে থেকে পাওয়া আইডি কার্ড সূত্রে নিহত রুবেল নৌবাহিনীর একজন সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে নাটোর মর্গে রাখা হয়েছে।