সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে অসামাজিক কার্যলাপের সময় হাতে নাতে এক পতিতা সহ ৫জন খদ্দেরকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা সদরের নসিব সিনেমা হলের মধ্য থেকে তাদেরকে আটক করা হয়েছে।
জানা গেছে গভীর রাতে কতিপয় যুবক এক পতিতাকে নিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়লে এলাকার কয়েকজন সচেতন ব্যাক্তি গোপনে থানায় সংবাদ দেয়, সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে হলের মধ্যে তল্লাশি চালিয়ে হাতে নাতে এক পতিতা সহ ৫জন খদ্দেরকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক কৃতরা হলেন, বাকেরগঞ্জ, বরিশাল জেলার আঃ মজিদ হাওলাদার এর পুত্র মনিরুল ইসলাম (১৮) (হল পরিচালনার দায়িত্বে নিয়োজিত), সাপাহার উপজেলার রামাশ্রম শিমুল ডাঙ্গা গ্রামের ইব্রাহিম হোসেন এর পুত্র আশিকুল হক (২২) উপজেলা সদর সংলগ্ন মানিকুড়া গ্রামের আজিজুল হকের পুত্র কামাল হোসেন (২৫). সাপাহার উপজেলার গোপালপুর গ্রামের হারুনুর রশিদ এর পুত্র রুহুল আমিন (২২) ও বদলগাছি উপজেলার বর্তমান চৌধুরী পাড়া সাপাহারের শাহাদাদ হোসেনের পুত্র রহিম উদ্দীন (৪০)।
প্রায় মাঝে মধ্যেই বিভিন্ন স্থান থেকে পতিতা এনে ওই হলের মধ্যে দেহ ব্যাবসা চালানো হয় বলে এলাকার অনেকেই জানিয়েছেন।
এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ আটককৃতদের কোর্টে চালান করা হবে বলে অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান।
স/শ










