সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

ছাত্রীকে যৌন হয়রাণি, সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষককে সংবর্ধনা

নিউজ ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ছাত্রীকে যৌন হয়রাণি, সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষককে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: এবার ছাত্রীকে যৌন হয়রাণির অভিযোগে সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষক ডিএম আবদুর রহমানকে সংবর্ধনা দিলো বিদ্যালয় পরিচালানা কমিটি। গতকাল শনিবার দুপুরে নওগাঁ মান্দা জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এ সংবর্ধণা প্রদান করেন। এর আগে তিনি ৮ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রাণির অভিযোগে ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা হয়। তিনি জামিনে মুক্ত পাওয়ায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বিদ্যালয় পরিচালান কমিটির সভাপতি খোদা বক্স মন্ডলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাজেম উদ্দীন মন্ডলের সঞ্চালনায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্ দেন, আওয়ামী লীগ নেতা মমতাজুল ইসলাম, গোলাম মোস্তফাসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ।

বক্তারা বলেন, প্রতিষ্ঠানকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে কতিপয় ষড়যন্ত্রকারীরা প্রধান শিক্ষক ডি,এম আব্দুর রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারী ওই প্রতিষ্ঠানেরই ৮ম শ্রেণির ১ ছাত্রীকে যৌন হয়রাণির অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিচারক মান্দা উপজেলা নির্বাহী অফিসার নরুজ্জামান তাকে ১৫ দিনের সাজা প্রদান করে তাকে জেল হাজতে পাঠান। পরবর্তীতে তিনি জামিনে বেরিয়ে আসলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেওয়া হয়।

 

স/আ