নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলায় বিভিন্ন ব্যাংক মোট ৩০১ কোটি ৫১ লক্ষ্য টাকা বিতরনের লক্ষ্যমাত্রা নিয়ে ২০১৬-১৭ অর্থ বছরে (জুলাই ’১৬ হ’তে জুন ’১৭ পর্যন্ত) ঋণ কার্যক্রম পরিচালনা করছে। এসব ব্যাংক ডিসেম্বর’১৬ পর্যন্ত ৬ মাসে ১৬৬ কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকা ঋণ বিতরণ করেছে। ঋণ বিতরণের হার শতকরা ৫৫ শতাংশ। জেলার মোট ৩৩টি ব্যাংকের মধ্যে ২৯টি ব্যাংক এই ঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
লীড ব্যাংক জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. সামিউল হক জানিয়েছেন, এসব ব্যাংক থেকে ফসলী ঋন, কৃষি সেচ যন্ত্রপাতি, গরু মোটাতাজাকরন, পোল্ট্রী, মৎস্য, কৃষি পণ্যের প্রক্রিয়া ও বাজারজাতকরন, দারিদ্র বিমোচন এবং অন্যান্য খাতে ঋণ বিতরণ কার্যক্রম চলছে। তিনি বলেছেন সরকারের নির্দেশনা অনুযায়ী এবং বর্তমান সরকারের উদারনীতি অনুসরণ করেই অত্যন্ত সহজ প্রক্রিয়ায় ঋণ বিতরণ কার্যক্রম এগিয়ে চলেছে।
সূত্রমতে জেলার ব্যাংকওয়ারী ঋণ বিতরনের লক্ষ্যমাত্রা হচ্ছে জনতা ব্যাংক লিঃ ২৪ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা, সোনালী ব্যাংক ১৪ কোটি ৯৭ লাখ টাকা, অগ্রনী ব্যাংক লিঃ ১৬ কোটি ৬৭ লাখ টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ১৩২ কোটি টাকা, বিআরডিবি ১৭ কোটি ৯০ লাখ টাকা, কর্মসংস্থান ব্যাংক ৫ কোটি টাকা, রুপালী ব্যাংক লিঃ ৪৭ লাখ ৫০ হাজার টাকা, প্রাইম ব্যাংক লিঃ ৩০ লাখ টাকা, ইসলামী ব্যাংক লিঃ ৪২ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংক লিঃ ২ কোটি ২০ লাখ টাকা, সাউথ ইষ্ট ব্যাংক লিঃ ৮০ লাখ টাকা, আইএফআইসি ব্যাংক লিঃ ৩ কোটি টাকা, ইউসিবিএল ৫০ লাখ টাকা, যমুনা ব্যাংক লিঃ ২ কোটি ৭৫ লাখ টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ ১০ লাখ টাকা।

আরো ব্যাংকগুলো হলো. উত্তরা ব্যাংক লিঃ ৫৭ লাখ টাকা, আল আরাফা ইসলামী ব্যাংক লিঃ (মহাদেবপুর শাখা) ২ কোটি ৭৫ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংক লিঃ ২৪ কোটি টাকা, বি সি বি লিঃ ২৫ লাখ টাকা, পুবালী ব্যাংক লিঃ ১ কোটি ৩০ লাখ টাকা, এবি ব্যাংক লিঃ ৬০ লাখ টাকা, এফএসআইবি লিঃ ৭৫ লাখ টাকা, সিটি ব্যাংক লিঃ ৫০ লাখ টাকা, এক্সিম ইসলামী ব্যাংক লিঃ ৫০ লাখ টাকা, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিঃ ৩৫ লাখ টাকা, ডাচ-বাংলা ব্যাংক লিঃ ১ কোটি টাকা, এনসিসি ব্যাংক লিঃ ২৫ লাখ টাকা, সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ ২ কোটি ২০ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংক ৩ কোটি ২০ লাখ টাকা।
গত ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে ব্যাংকওয়ারী ঋন বিতরণের পরিমান হচ্ছে জনতা ব্যাংক লিঃ ১০ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকা, সোনলী ব্যাংক লিঃ ৮ কোটি ৫১ লাখ টাকা, অগ্রনী ব্যাংক লিঃ ৫ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৭৪ কোটি ৮৭ লাখ ২১ হাজার টাকা, বিআরডিবি ১১ কোটি ৬৭ লাখ ২৭ হাজার টাকা, কর্মসংস্থান ব্যাংক ১ সকোটি ৬৯ লাখ ৮৮ হাজার টাকা, রুপালী ব্যাংক লিঃ ৫৯ লাখ ৯৫ হাজার টাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ৩১ কোটি ৬ লাখ ৫১ হাজার টাকা, মার্কেন্টাইল ব্যাংক লিঃ ৫৫ লাখ ৮০ হাজার টাকা, সাউথইস্ট ব্যাংক লিঃ ২৮ লাখ ৫৬ হাজার টাকা, আইএফআইসি ব্যাংক লিঃ ৬৫ লাখ টাকা, ই্উ সি বি এল ৬০ লাখ টাকা, যমুনা ব্যাংক লিঃ ৩১ লাখ ২৫ হাজার টাকা।
শাহজালাল ইসলামী ব্যাংক লিঃ ৫ লাখ ৭০ হাজার টাকা, উত্তরা ব্যাংক লিঃ ৬ লাখ টাকা, আল আরাফা ইসলামী ব্যাংক (মহাদেবপুর) ১ কোটি ৫১ লাখ ৪০ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংক লিঃ ১১ কোটি ২৭ লাখ ৪৭ হাজার টাকা, বি সি বি লিঃ ১৯ লাখ টাকা, পুবালী ব্যাংক লিঃ ১১ লাখ টাকা, এবি ব্যাংক লিঃ ২৫ লাখ টাকা, এফএসআইবি লিঃ ২১ লাখ ৬০ হাজার টাকা, সিটি ব্যাংক লিঃ ১ কোটি ৫২ লাখ টাকা, এক্সিম ইসলামী ব্যাংক লিঃ ৫৮ লাখ ৫০ হাজার টাকা, এনসিসি ব্যাংক লিঃ ১৩ লাখ টাকা, সোস্যাল ইসলামী ব্যাংক ১৪ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংক লিঃ ৩ কোটি ২০ লাখ টাকা।
এসব ব্যাংকের মধ্যে ইউসিবিএল, সিটি ব্যাংক লিঃ এবং এক্সিম ইসলামী ব্যাংক লিঃ তাদের ধার্যকৃত লক্ষ্যমাত্রার চেয়ে বেশী ঋণ বিতরণ করেছে। পক্ষান্তরে প্রাইম ব্যাংক এবং মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক কোন ঋণ বিতরণ করেনি।
স/আ










