সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

মান্দায় জোতবাজার আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
মান্দায় জোতবাজার আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ
নওগাঁ মান্দা জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে।  শনিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডি,এম আব্দুর রহমানকে বিদ্যালয়ের পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানের ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ এ সংবর্ধণা প্রদান করেন। কথিত যৌন হয়রানীর মামলায় ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা পাপ্ত প্রধান শিক্ষক জামিনে মুক্ত পাওয়ায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব খোদা বক্স মন্ডলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাজেম উদ্দীন মন্ডলের সঞ্চালনায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মমতাজুল ইসলাম, গোলাম মোস্তফাসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী  ও শিক্ষার্থী বৃন্দ।

বক্তারা বলেন, প্রতিষ্ঠানকে বিভিন্ন উন্নয়ন মূলক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে কতিপয় ষড়যন্ত্রকারীরা প্রধান শিক্ষক ডি,এম আব্দুর রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারী ওই প্রতিষ্ঠানেরই ৮ম শ্রেণির ১ ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিচারক মান্দা উপজেলা নির্বাহী অফিসার নরুজ্জামান তাকে ১৫ দিনের সাজা প্রদান করে তাকে জেল হাজতে পাঠান। পরবর্তীতে তিনি জামিনে বেরিয়ে আসলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেওয়া হয়।

স/শ