সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে শিশুকে ধর্ষনের চেষ্টার অপরাধে আনোয়ার হোসেন (২৫) নামের এক যুবক কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে কাশিতাড়ায় থেকে তাকে গ্রেফতার কর হয়।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন কাশিতাড়া গ্রামের হবিবর রহমান ওরফে হবি’র পুত্র বলে জানা গেছে।
থানা সুত্রে জানা গেছে, উপজেলার কাশিতাড়া পীরপুকুরের একটি আমবাগানে ১৪ ফেব্রুয়ারী দুপুরে একা পেয়ে ৬ বছরের ওই শিশুকে ধর্ষনের চেষ্টা করে অভিযুক্ত আনোয়ার হোসেন। সে সময় ওই শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত আনোয়ার হোসেন পালিয়ে যায়।
পরে আজ শুক্রবার সকালে কাশিতাড়ায় অভিযুক্ত আনোয়ার হোসেন কে দেখতে পেয়ে এলাকাবাসী আটক করে থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেন কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরে অভিযুক্ত আনোয়ার হোসেন কে নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়।
স/অ










