নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁয় মাদক ও বাল্য বিয়েকে লালকার্ড দেখিয়েছে নওগাঁ সরকারী ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে নওগাঁ সরকারী ডিগ্রী কলেজে অডিটোরিয়ামে লাল-সবুজ নামে একটি সামাজিক সংগঠন মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ বিরোধী ব্যাতিক্রমী এই সমাবেশের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম পিপিএম।
কলেজের অধ্যক্ষ প্রফেসার এম জিল্লুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও লাল-সবুজ সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আলম, সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, লাল-সবুজ সংঘ নওগাঁর আহবায়ক আতিক রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে অত্র কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থীকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ বিরোধী শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম পিপিএম।
স/শ
নওগাঁয় মাদক ও বাল্য বিয়েকে লালকার্ড










