সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাইয়ে অজ্ঞাত নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে অজ্ঞাত নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে অজ্ঞাত মহিলার (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্নে ছাতনি গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্থানীয়রা ওই মহিলার লাশ আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্নে ছাতনি গাছের ডালের সাথে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। লাশের পড়নে প্রিন্টের শাড়ী ও ব্লাউজ ছিলো। এটি হত্যা না আত্মহত্যা এখনো পরিষ্কার নয়।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদোরুদ্দাজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স/আ