সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ১০ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত ১০ ভুয়া ডিবির কাছ থেকে চারটি গাড়ি, পুলিশের হ্যান্ডকাফ, ওয়াকিটকি, ডিবির জ্যাকেট, অবৈধ পিস্তল, পাইপগান উদ্ধার করা হয়েছে।
সূত্র: বাংলাট্রিবিউন










