নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশায় একটি পিস্তাল, ছয় রাউন্ড গুলি ও দুই রাউন্ড ম্যাগাজিনসহ মো. রোমান (২৩) নামে এক অস্ত্র ব্যবসায়ী যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার বিষ্ণুগ্রামে শুক্রবার ভোর রাতে এক অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। রোমান ওই গ্রামের দুরুল হুদার ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিষ্ণুগ্রামের রোমানের বাড়ীতে অস্ত্র কেনা বেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে রোমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রোমানের বাড়ী থেকে একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুই ম্যাগাজিনসহ রোমানকে আটক করা হয়।
ওসি আরো জানান, রোমান দীর্ঘ দিন থেকে এই অস্ত্র ব্যবসায়ী চালিয়ে আসছেন এমন তথ্য পুলিশের হাতে ছিল, কিন্তু তাকে হাতেনাতে আটক করা সম্ভব হচ্ছিল না। অস্ত্রসহ তাকে আটকের পর তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স/আ










