সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাইয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থের আওতায় বাস্তবায়িত উন্নত জাতের বারী-১৪ সরিষার ক্ষেত প্রদর্শনী উপলক্ষে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলার বড়ডাঙ্গা মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রদর্শনী ও মাঠ দিবসের আয়োজন করে। এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং শাহাগোলা ইউপি চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম বাবু।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকতা মোঃ বেলাল হোসেন, সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মোস্তফা নুরুল ইসলাম, আত্রাই প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আজাদ রহমান, ভবানীপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফি উদ্দিন আহম্মেদ, শাহাগোলা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সাংবাদিক নাজমুল হক নাহিদ, ছুমির উদ্দিন, মোঃ হামিদ, মোঃ ইসরাইল, সাবেক ইউ পি সদস্য ছাইফুল ইসলাম, মোঃ কবির, প্রদর্শনী কৃষক, মোঃ আত্তাব মোল্লা প্রমূখ।

কৃষক মোঃ আত্তাব মোল্লা কৃষি অফিসের সহযোগিতায় এবারে ৫০ শতক জমিতে বারী-১৪ জাতের সরিষার আবাদ করেছেন। এতে কৃষি অফিস থেকে তাকে বীজ থেকে শুরু করে সার, কীটনাশক ও প্রয়োজনীয় বালাইনাশক বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।

 

স/আ