সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহার-পত্নীতলা রাস্তার নকুচা মোড়ে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজল (৩৬) নামের এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা কাজলের শিশুপুত্র আল-আমিন (৭) গুরুত্বর আহত হয়।
নিহত কাজল পত্নীতলা উপজেলার কাজীপাড়া গ্রামের শফিউদ্দীনের পুত্র ও পলিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মঙ্গলবার সকালে সাপাহার থেকে ছেড়ে যাওয়া বরেন্দ্র এক্সপ্রেস দ্রুতগতিতে গন্ত্যব্যের দিকে যাওয়ার সময় সাপাহারের পথে আসা মোটরসাইকেলের সাথে সরাসরি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক শিক্ষক কাজলের মৃত্যু হয় এবং তাঁর শিশুপুত্র আল-আমিন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুপুত্র আল-আমিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স/শ