সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী

আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয়ের ১৯৮৯-৯০ সালের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিদ্যালয় ক্যাম্পাসের সবুজ মাঠ যেন পুরাতন বন্ধু-বান্ধবীদের মিলন মেলায় পরিণত হয়।

 
শুক্রবার সকাল থেকে দিনভর অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম।

 

শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকলেছুর রহমান।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ একরামুল বারী রঞ্জু, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হক, প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শামসুল আলম, মোসলেম উদ্দিন আহম্মেদ, আব্দুল মজিদ গোলাপ, মোফাজ্জল হোসেন সন্দেশ, শফিকুল ইসলাম পাঞ্জু, মোবারক হোসেনসহ ১৯৮৯-৯০ সালের প্রাক্তন ছাত্র-ছাত্রী বৃন্দ।

 
পূর্ন মিলনী অনুষ্ঠানকে ঘিরে কাশিমপুর গ্রামের প্রাক্তন ছাত্র মোঃ আব্দুস ছালাম স্মৃতিচারণ করে বলেন, অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা। সবাই মিলে খুব আনন্দ করছি। সেই সাথে পুরোনো দুষ্টুমিগুলো নতুন করে করতে পেরে আনন্দিত।

 

মোঃ গুলবর হোসেন বলেন, বিদ্যালয়ের সোনালী দিনগুলো এখনো স্মৃতির পাতায়। প্রাক্তন শিক্ষার্থীদের  এই মিলনমেলায় হাজির অপর এক প্রাক্তন শিক্ষার্থী ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ওয়াজেদ আলী লিটন আয়োজকদের ধন্যবাদ দিয়ে বলেন, সবাইকে একত্রিত করার প্রয়াস সার্থক হয়েছে। এটি শুধু আমাদের মিলন মেলা নয় এটি একটি স্মৃতিচারণ মেলা।

স/অ