সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

সাপাহারে কৃষিমন্ত্রানালয় ও রপ্তানী বিভাগের ডেপুটি ডাইরেক্টরের আম বাগান পরিদর্শন

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০১৭৩ মিনিট পড়া
সাপাহারে কৃষিমন্ত্রানালয় ও রপ্তানী বিভাগের ডেপুটি ডাইরেক্টরের আম বাগান পরিদর্শন

প্রদীপ সাহা, সাপাহার:

নওগাঁর সাপাহারের উৎপাদিত আম এখন বহিঃবিশ্বে রপ্তানী করার জোর প্রক্রিয়া চলছে বলে বিশেষ এক সূত্রে জানা গেছে। যার জন্য বাংলাদেশ কৃষিমন্ত্রানালয় ও রপ্তানী বিভাগের ডেপুটি ডাইরেক্টর মো: আনোয়ার হোসাইন সম্প্রতি এক সফরে এসে উপজেলার বিভিন্ন আম বাগান পরিদর্শন করেছেন।

 
বিগত কয়েক বছর ধরে সাপাহারে ব্যাপক হারে লেংড়া, ফজলী, লক্ষনা, গোপালভোগ, খিরশাপাতি ও হাই-ব্রিড অ¤্রপলি (রুপালী) আমের চাষ হয়ে আসছে। অতীতে দেশের সকলেই দেশের চাঁপাই নবাবগঞ্জ জেলাকে আমের রাজধানী হিসেবে মনে করত। বর্তমানে নওগাঁ জেলার সাপাহার, পোরশা উপজেলায় যে পরিমানে আম উৎপাদন হয়ে থাকে তা চাঁপাই নবাবগঞ্জ জেলার চেয়ে কোন অংশে কম নয়।

 

এখানকার মাটি হাই-ব্রিড আমরুপালি আম চাষের উপযোগী হওয়ায় এখানকার মানুষ বর্তমানে ধানের আবাদ ছেড়ে দিয়ে আম চাষে ঝুঁকে পড়েছেন। উপজেলার আমচাষী হরিবন্ধু সাহা, সুমন সাহা, দেলোয়ার হোসেন, মমিনুল হক, আকতার হোসেন সহ একাধীক আমচাষীদের সাথে কথা বলে জানা গেছে কয়েক বছর ধরে ধানের বাজারে ধস নামায় ধান চাষ করে কৃষকদের লোকশান গুনতে হত। তাই ধান চাষ বাদ দিয়ে তারা তাদের আবাদী জমিতে হাই-ব্রিড সহ বিভিন্ন জাতের আম চাষ করে প্রতি বিঘা জমিতে ধানের তুলনায় কয়েক গুন টাকা লাভ হওয়ায় অনেকেই এখন আম চাষে ঝুঁকে পড়েছেন। বর্তমানে পুরো উপজেলায় আমের বাগান বৃদ্ধি পাওয়ায় ধান চাষের জমি দিন দিন কমে যাচ্ছে।

 

উপজেলা কৃষি অফিসের জরিপ মতে বর্তমানে পোরশা ও সাপাহার  উপজেলায় প্রায় ১৫হাজার হেক্টোর জমিতে হাই-ব্রিড সহ বিভিন্ন জাতের আম গাছ রোপন করা হয়েছে। যে হারে আম বাগানের সংখ্যা বেড়ে চলেছে অল্প সময়ের মধ্যে তা লক্ষাধিক হাজার বিঘায় পরিনত হবে। এছাড়া এবারে আবহাওয়া আম চাষের অনুকুলে থাকলে প্রতি হেঃ বাগানে ১০টন হিসেবে এবারে এখানে  কম পক্ষে দেড় লক্ষ টন বা ৪০লক্ষ হাজার মন আম উৎপন্ন হবে। উপজেলায় দিন দিন আমের বাগান বৃদ্ধি পেলেও আম চাষীদের উন্নয়নে এখানে কোন জুস জেলী বা আম সংরক্ষনাগার না থাকায় প্রতি বছর আম চাষীগণ অনেক ঝূঁকি নিয়েই আম চাষ করে থাকেন।

 

বর্তমানে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফাহাদ পারভেজ বসুনীয়া দাপ্তরিক কাজে রাজধানী ঢাকায় গিয়ে দেশের রপ্তানী অফিসে যোগাযোগ করে ডেপুটি ডাইরেক্টর আনোয়ার হোসেনকে সাপাহারে আম বাগান পরিদর্শনে আনেন।

 

সম্প্রতি তিনি সাপাহার উপজেলা কৃষি অফিসে এসে নির্বাহী অফিসার, ফাহাদ পারভেজ বসুনীয়া, কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেনকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন আম বাগান পরিদর্শন করেন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে বাগানের প্রতিটি আম ব্যাগিং পরিমিত কিটনাশকের ব্যাবহার সহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করলে সাপাহারের আম চাষীদের আম ইউরোপ সহ বহিঃবিশ্বের বিভিন্ন দেশে রপ্তানী করার আশ্বাস প্রদান করেন।

 

অনেকেই তার পরামর্শে তাদের আমবাগান পরিচর্যার কাজ শুরু করেছেন বলে বাগান মালিকগণ জানিয়েছেন।

স/অ