সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাইয়ে আটককৃত ঠিকাদার শ্রীঘরে

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
আত্রাইয়ে আটককৃত ঠিকাদার শ্রীঘরে

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে ব্যাংকের চেক জালিয়াতির অভিযোগে আটককৃত ঠিকাদার আফিল উদ্দিনকে আজ বুধবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

 

বিষয়টি এখন টক অব-দ্যা আত্রাইয়ে পরিণত হয়েছে। গতকাল দিনভর চায়ের স্টল, ব্যাংক, অফিসসহ যেখানেই লোক সমাগম সেখানেই আফিল উদ্দিনকে নিয়ে আলোচনা।

 

উল্লেখ্য আত্রাই নতুন বাজার এলাকার বাসিন্দা, মুক্তিযুদ্ধের সাবেক ডেপুটি কমান্ডার ও আত্রাই পল্লী জীবিকায়ন প্রকল্পের সভাপতি ঠিকাদার আফিল উদ্দিন আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ত্রাণ শাখার একটি টেন্ডারে অংশ গ্রহনের পর গত মঙ্গলবার জনতা ব্যাংক লিঃ আত্রাই শাখায় ৫৯ হাজার ২২৫ টাকার একটি জাল এসডিআর (বিডি) ক্যাশ করতে যান। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ বিডি জাল করার অভিযোগে তাকে থানা পুলিশের নিকট সোপর্দ করেন। পরে জনতা ব্যাংক লিঃ আত্রাই শাখার ব্যবস্থাপক হুমায়ন কবির এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।

 
জনতা ব্যাংক লিঃ আত্রাই শাখার ব্যবস্থাপক হুমায়ন কবির বলেন, আফিল উদ্দিন বিডিটি ক্যাশ করার জন্য জমা দিলে আমাদের ক্যাশ অফিসার বুঝতে পারেন এটি জাল বিডি। পরে পরীক্ষা নিরিক্ষা করে জাল প্রমানিত হওয়ায় তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এবং আমি একটি মামলাও রুজু করেছি।

 

আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, আটককৃত ঠিকাদারকে গতকাল বুধবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে কোথা থেকে তিনি বিডিটি জাল করলেন তা উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নেয়ারও আবেদন করা হবে।

স/অ