সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
নওগাঁ

আত্রাইয়ে ব্যাংকের চেক জালিয়াতির অভিযোগে ঠিকাদার গ্রেফতার

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে ব্যাংকের চেক জালিয়াতির অভিযোগে ঠিকাদার গ্রেফতার

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ব্যাংকের চেক জালিয়াতির অভিযোগে এক ঠিকাদারকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ত্রাণ শাখার একটি টেন্ডারে অংশ গ্রহনের জন্য মেসার্স দোলা এন্টার প্রাইজরে অনুকূলে গত ২৭ নভেম্বর জনতা ব্যাংক আত্রাই শাখা ৫৯ হাজার ২৫০ টাকার একটি এসডিআর (বিডি) ইস্যু করে। যার নং- ঝউজ/অঅ- ২৩০১৪৭৮।
এদিকে জালিয়াতির আশ্রয় নিয়ে ওই বিডি কপি স্ক্যানিং করে ২৯ নভেম্বর একই কার্যালয়ে দরপত্র দাখিল করেন আত্রাই নতুন বাজার এলাকার ঠিকাদার মো. আফিল উদ্দিন।  দরপত্রের লটারি অনুষ্ঠানের পর স্ব স্ব বিডি ফেরৎ দেয়া হলে মঙ্গলবার আফিল উদ্দিন ওই জাল বিডি ক্যাশ করতে যান জনতা ব্যাংকে। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ বিডি জাল করার অভিযোগে তাকে থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
জনতা ব্যাংক লিঃ আত্রাই শাখার ব্যবস্থাপক হুমায়ন কবির সিল্কসিটি নিউজকে বলেন, আফিল উদ্দিন বিডিটি ক্যাশ করার জন্য জমা দিলে আমাদের ক্যাশ অফিসার বুঝতে পারেন এটি জাল বিডি। পরে পরীক্ষা নিরিক্ষা করে জাল প্রমানিত হওয়ায় তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
আত্রাই থানার ওসি বদরুদ্দোজা বলেন, সংবাদ পেয়ে তাকে থানায় নিয়ে এসেছি। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স/শ